News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অগ্নিকাণ্ড রাজধানী, বিধ্বংসী আগুনে ভস্মীভূত উত্তর দিল্লির জুতোর কারখানা
Image

ফের অগ্নিকাণ্ড রাজধানী, বিধ্বংসী আগুনে ভস্মীভূত উত্তর দিল্লির জুতোর কারখানা

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে| বিগত ১০ দিনের মধ্যে এই নিয়ে পঞ্চমবার| ফের অগ্নিকাণ্ড রাজধানীতে| এবার ভয়াবহ আগুন লাগল উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর কারখানায়| জুতোর কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট বারোটি ইঞ্জিন| ততক্ষণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| তবে, কিছু কিছু জায়গায় মঙ্গলবার বেলা পর্যন্ত আগুনের ফুলকি দেখা গিয়েছে, আপাতত কুলিং ডাউন প্রসেস চলছে| এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, জুতোর কারখানাটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে|


পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোররাত ৩.১০ মিনিট নাগাদ উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে| ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ দমকলকে ফোন করে অবহিত করা হয়| ততক্ষণের তিনতলা ওই কারখানার সর্বত্রই আগুন ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন| কি কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত এই বিপত্তি|উল্লেখ্য, বিগত ১০ দিনে এই নিয়ে পঞ্চমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে| কিছুদিন আগেই সেন্ট্রাল দিল্লির করোল বাগ অঞ্চলে অবস্থিত অর্পিত প্যালেস হোটেলে বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডের অকালেই মৃত্যু হয়েছে শিশু-সহ মোট ১৭ জনের| অর্পিত প্যালেস হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকায় অবস্থিত বস্তিতে| এরপরই ভ্যালেন্টাইন্স ডে’র দিন আগুন লাগে দিল্লির নারাইনা এলাকায় অবস্থিত আর্চিজ কার্ড তৈরির ফ্যাক্টরিতে| গত শনিবারই আগুন লাগে দিল্লি হাইকোর্টের ক্যান্টিনে| এবার আগুন লাগল উত্তর দিল্লিতে অবস্থিত জুতোর কারখানায়| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top