News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে, দাবি রাজনাথ সিং
Image

নিরাপত্তা বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে, দাবি রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : নিরাপত্তা বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। জঙ্গি দমনে সাম্প্রতিক সময়ে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে বলে সোমবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এদিন দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ল্যাবের উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সাইবার অপরাধ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অত্যাধুনিক প্রযুক্তির ফলে সাইবার অপরাধের উপর লাগাম টানা যাবে। স্মার্ট ফোনের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছিয়ে গিয়েছে ইন্টারনেট। এর ফলে সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি অনেক চ্যালেঞ্জও রয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহের পুলওয়ামা জঙ্গি হামলার পর বড়সড় সাফল্য পেল সেনবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পিঙ্গলান এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে জইশ-ই-মহম্মদ (জইএম) কম্যান্ডার কামরান| এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিরও| সেনাবাহিনী সূত্রের খবর, নিহত জেইএম কম্যান্ডার কামরান পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় মাস্টারমাইন্ড ছিল| তবে, এদিনের অভিযানে প্রাণ হারিয়েছেন মেজর-সহ ৪ জন সেনা জওয়ান| মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকেরও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top