News Flash

  • Home
  • Uncategorized
  • ফুটবলরত্ন পুরস্কারে ভূষিত সুনীল ছেত্রী
Image

ফুটবলরত্ন পুরস্কারে ভূষিত সুনীল ছেত্রী

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ফুটবলরত্ন পুরস্কারে ভূষিত করা হল সুনীল ছেত্রীকে। রবিবার রাতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিল্লির রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি শাজি প্রভাকরণ ফুটবলরত্ন সুনীল ছেত্রীর হাতে তুলে দেন।

প্রথমবারের জন্য ফুটবলরত্ন পুরস্কার চালু করেছে দিল্লির রাজ্য ফুটবল সংস্থা। পুরস্কার পাওয়ার পর সুনীল ছেত্রী বলেন, দিল্লি রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে এই পুরস্কার পেয়ে আমি খুশি ও সম্মানিত। দিল্লির ফুটবলের উন্নয়নের জন্য আমি সমস্ত রকমের সাহা্য্য করব। আমি নিশ্চিত দিল্লির ফুটবলের উন্নয়নের জন্য সংস্থার কর্তারা কাজ করে চলেছে।

শাজি প্রভাকরণ বলেন, সুনীল ছেত্রীকে ফুটবলরত্ন সম্মান দিতে পেরে আমরা গর্বিত। দিল্লির ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করার জন্য আমরা গর্বিত। ফুটবলের প্রতি সুনীল ছেত্রী ভালবাসা, একাগ্রতা, নিষ্ঠা, পেশাদারিত্বে গোটা দেশ অনুপ্রাণিত। তিনি আমাদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন।

প্রসঙ্গত, এই দিল্লি থেকেই নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন সুনীল ছেত্রী। সম্প্রীতি পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম ঘোষণাও করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top