News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা এনকাউন্টার : খতম কামরান-সহ দু’জন জেইএম সন্ত্রাসবাদী, শহিদ ৪ জন সৈনিক-সহ ৫
Image

পুলওয়ামা এনকাউন্টার : খতম কামরান-সহ দু’জন জেইএম সন্ত্রাসবাদী, শহিদ ৪ জন সৈনিক-সহ ৫

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): গত সপ্তাহের পুলওয়ামা জঙ্গি হামলার পর বড়সড় সাফল্য পেল সেনবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পিঙ্গলান এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে জইশ-ই-মহম্মদ (জইএম) কম্যান্ডার কামরান| এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিরও| সেনাবাহিনী সূত্রের খবর, নিহত জেইএম কম্যান্ডার কামরান পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় মাস্টারমাইন্ড ছিল| তবে, এদিনের অভিযানে প্রাণ হারিয়েছেন মেজর-সহ ৪ জন সেনা জওয়ান| মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকেরও|


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পিঙ্গলান অঞ্চলে লুকিয়ে রয়েছে শীর্ষ জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি কামরান-সহ ২ থেকে ৩ জন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোররাত থেকেই পিঙ্গলান অঞ্চলে যৌথ তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| সন্দেহভাজন স্থানে তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে একটি বাড়ির ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান-সহ দু’জন জঙ্গি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল| তবে, দুঃসংবাদ হল-সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছেন মেজর-সহ ভারতীয় সেনাবাহিনীর ৪ জন জওয়ান| এছাড়াও গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে অকালেই প্রাণ হারিয়েছেন একজন সাধারণ নাগরিক| আবার একজন সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন|


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুলওয়ামা জেলার পিঙ্গলান অঞ্চলে জঙ্গি হামলায় শহিদ সেনবাহিনীর জওয়ানদের নাম হল, মেজর ভি এস ধৌনদিয়াল, হেড কনস্টেবল সেবা রাম, সিপাই অজয় কুমার এবং সিপাই হরি সিং| এছাড়াও গুরুতর জখম অবস্থায় সেনা জওয়ান সিপাই গুলজার মহম্মকে শ্রীনগরের বাদামিবাগে অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে| এখানেই শেষ নয়, গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন মুস্তাক আহমেদ নামে একজন সাধারণ নাগরিক| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| আরও বেশ কয়েকজন জঙ্গিকে একটি বাড়িতে ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষী বাহিনী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top