News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা : ১৯ ফেব্রুয়ারি শুনানি শীর্ষ আদালতে
Image

নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা : ১৯ ফেব্রুয়ারি শুনানি শীর্ষ আদালতে

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): অলোক বর্মাকে সরিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয়েছিল এম নাগেশ্বর রাও-কে| সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘কমন কজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা| সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ এদিন না বসায়, শুনানি হয়নি| তাই মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা|

সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল ‘কমন কজ’নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা| সেই আবেদন গ্রহণ করেছিল শীর্ষ আদালত| কিন্তু, এম নাগেশ্বর রাও-এর নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল, তার শুনানিতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি এন ভি রামানা| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top