News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট, বোর্ডকে অনুরোধ সিসিআই-র সচিবের
Image

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট, বোর্ডকে অনুরোধ সিসিআই-র সচিবের

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদের রেশ আগেই পড়েছিল ক্রিকেটে। ব্রেবোর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয় এবার সিসিআই-এর সচিব বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে।

পুলওয়ামার নৃশংসা জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। রাগে ফুঁসছে আসমুদ্র হিমাচল। পুলওয়ামা হামলার প্রতিবাদেই পাক প্রধানমন্ত্রীর ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া। ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তাই ইমরান খানের প্রতি সম্মান জ্ঞাপনে তাঁর ছবি ছিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার দেওয়ালে। ইমরানের ছবিটি আপাতত ঢাকা রয়েছে। তবে সেটি সিসিআই থেকে সরিয়ে ফেলা হবে কি না তা নিয়ে কর্তৃপক্ষ এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানান সিসিআই-এর প্রেসিডেন্ট প্রিমল উড়ানি।

সিসিআই-এর সচিব সুরেশ বাফনা এক সাক্ষাৎকারে জানান, \”সবার আগে দেশ৷ প্রতিবেশী দেশ যখন হামলা চালাচ্ছে তখন পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলা চলে না। ইংল্যান্ডে বিশ্বকাপে বিশ্বকাপে এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করুক ভারত৷\” ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। পাশাপাশি ইমরান খান কেন চুপ করে রয়েছেন তা নিয়েও সরব হয়েছেন বাফনা। তিনি বলেন, \”তাঁর এবার মুখ খোলা উচিত্। ইমরান খান দেশের প্রধানমন্ত্রী। তাঁর যদি মনে হয় যে এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই তাহলে উনি চুপ করে আছেন কেন? উনি কেন কিছু বলছেন না? সত্যিটা এবার বেরিয়ে আসা উচিত্।\” 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top