News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু গুরুতর জখম এক
Image

পৃথক যান দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু গুরুতর জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ সাব্রুমের জলেফায় একটি বাইক দ্রুত বেগে ছুটে গিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খঁুটির সাথে ধাক্কা দেয়৷ তাতে বাইকের আরোহী সুজিত দাস (২০) এবং বিপ্লব বিশ্বাস (২৩) বাইক থেকে ছিটকে পড়ে যায় ও ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ অপর এক আহত যুবক ঠাকুরচান দাস (২৫) হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে এগারটা নাগাদ৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ বাইকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাজ্যে যান দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলছে৷

ফের যান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল৷ প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত যান দুর্ঘটনার খবর আসছে তার মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষের অসাবধানতার কারণেই হচ্ছে৷ যদি এভাবে চলতে থাকে তা-হলে আগামীদিনে যান দুর্ঘটনা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে৷ এদিকে সমাজের বুদ্ধিজীবী অংশের জনগণ বলছেন, যতই সড়ক সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা শিবির করা হোক না-কেন, সাধারণ মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় ততদিন পর্যন্ত যান দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়৷ আবার আরেক শ্রেণির সাধারণ নাগরিক বলছেন যান দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব অনেক বেশি৷ আজ যান দুর্ঘটনায় ২৬ বছরের এক যুবকের মৃত্যুর খবর চাউর হলে এ ধরনের মতামত আসছে৷ মৃত যুবকের নাম জ্যাকশন ত্রিপুরা৷ জানা গেছে, জোলাইবাড়ির দেবদারুর রাস্তায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারান জ্যাকশন৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না৷ বিনা হেলমেটে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল সে৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্যাকশন ত্রিপুরা৷ মৃত্যুর খবরে জ্যাকশনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top