News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা উত্তরপ্রদেশজুড়ে বদলি ১০৭ আমলা
Image

গোটা উত্তরপ্রদেশজুড়ে বদলি ১০৭ আমলা

লখনউ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনে আগে রবিবার ভোরে রাজ্যজুড়ে ১০৭ জন আমলাকে বদলির ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। প্রশাসনের অন্দরে রদবদল করে কাজ আরও গতি আনতে চাইছে রাজ্য সরকার, তাই এই বদলি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
১০৭ প্রভিন্সিয়াল সিভিল সার্ভিসের (পিসিএস) আধিকারকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পৌর কমিশনার অনিল মিশ্রকে ললিতপুরের এডিএম করে পাঠানো হয়েছে। মুকেশ চন্দ্রকে লখনউয়ের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এর দায়িত্বভার দেওয়া হয়েছে।

পিসিএস আধিকারিক অঞ্জু লতাকে এডিএম (বিচারব্যবস্থা)-র পদে বদলি করা হয়েছে। রাজস্ব পরিষদের ওএসডি করা হয়েছে ওম প্রকাশকে। বন্দনা বর্মাকে অনগ্রসরশ্রেণীর আর্থিক এবং উন্নয়ন নিগমের এমডি পদে বদলি করা হয়েছে। রেখা এস চৌহানকে ক্রীড়া দফতরের যুগ্ম সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এপিসি লখনউয়ের বিশেষ সচিব করা হয়েছে অশোক কুমারকে। পিসিএস আধিকারিক অনিল যাদবকে বিশেষ সচিব (পরিকল্পনা) পদে বহাল করা হয়েছে। মহেন্দ্র সিং মিশ্রকে নারী কল্যাণ দফতরের যুগ্ম সচিব করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top