News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির কারোল বাগ হোটেল অগ্নিকান্ডে গ্রেফতার রাকেশ গোয়েল
Image

দিল্লির কারোল বাগ হোটেল অগ্নিকান্ডে গ্রেফতার রাকেশ গোয়েল

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : কারোল বাগ অর্পিত প্যালেস অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক রাকেশ গোয়েলকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রবিবার আদালতে তোলা হবে অভিযুক্ত রাকেশ গোয়েলকে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে পুলিশ।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রাজেশ দেও জানিয়েছেন, ‘আদালতে পেশ করা হবে রাকেশ গোয়েলকে।’ মঙ্গলবার ভোররাতে দিল্লির কারোল বাগ এলাকায় হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে এক শিশুসহ মৃত্যু হয় ১৭ জনের। গুরুতর আহত ১১। ওঠে গাফিলতির অভিযোগ। তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি রাকেশ গোয়েলের।

অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পর রাকেশ গোয়েল।গত সপ্তাহে আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন দাবি করেছিলেন, ‘রাকেশ গোয়েল বিজেপি ঘনিষ্ঠ বলে তাকে গ্রেফতার করছে না পুলিশ।’ এবারই প্রথম নয় এর আগেও আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন রাকেশ গোয়েল। শনিবার গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে যে কাতার থেকে ইন্ডিগো বিমান ৬ই ১৭০২ করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাকেশ গোয়েল। লুক আউট নোটিশ জারি হওয়ার পর অভিযুক্তকে ধরে পুলিশের কাছে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার রাকেশ গোয়েলের গ্রেফতারের খবর প্রকাশ করে পুলিশ। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top