News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে লড়বেন না রজনীকান্ত
Image

লোকসভা নির্বাচনে লড়বেন না রজনীকান্ত

চেন্নাই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পাশাপাশি কোনও দলকে সমর্থনও করবেন না। রবিবার বিবৃতি জারি করে এভাবেই লোকসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি।এদিনের বিবৃতিতে রজনীকান্ত জানিয়েছেন, ‘আসন্ন সংসদীয় নির্বাচনে আমার দল অন্য কোনও দলকে সমর্থন করবে না। তাই রজনী মক্কল মান্দ্রম এবং রজনী ফ্যান ক্লাবের নাম করে অন্য কোনও দল যেন ভোট প্রচার না করে। এমনকি আমার ছবিও যেন নির্বাচনী প্রচারে অন্য কোনও দল ব্যবহার না করে। কেন্দ্র স্থায়ী, শক্তিশালী সরকার গড়ে তামিলনাডু জল সমস্যা সমাধানের জন্য যে দল উদ্যোগী হবে।

জনগণের উচিত সেই দলকে বিশ্বাস করে ভোট দেওয়া।’২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগ দানের কথা ঘোষণা করেন রজনীকান্ত। আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলের নাম ঘোষণা না করলেও নিজের ফ্যান ক্লাব রজনী মাক্কাল মান্ধ্রমকে রাজনৈতিক দলে পরিণত করার ইচ্ছা রয়েছে তাঁর। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তামিলনাডু জুড়ে বহু মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি।
প্রসঙ্গত, তামিলনাডুতে মূল লড়াই হতে চলেছে এআইএডিএমকে বনাম ডিএমকের মধ্যে। দুই জাতীয় দল বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে এআইএডিএমকে এবং ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়বে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top