News Flash

  • Home
  • Uncategorized
  • চেকপোস্টে কার্তুজ উদ্ধার, ধৃত ব্যক্তিকে রিমান্ডে পেল পুলিশ
Image

চেকপোস্টে কার্তুজ উদ্ধার, ধৃত ব্যক্তিকে রিমান্ডে পেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্টের শৌচাগারে কার্তুজ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সঠিক তথ্য বের করতে পারেনি ধৃত ব্যক্তির কাছ থেকে৷ যদিও ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করে শনিবার পুলিশ তাকে হেফাজতে নিয়ে আরও জেরা করার অনুমতি পেয়েছে৷


সোনামুড়া থানা সূত্রে শনিবার জানা গেছে, পুলিশ ধৃত আবু সালেমকে (৩০) জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ সত্যিই কি ধৃত আবু সালেম ১৩ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন চেকপোস্টের শৌচাগারে পেয়েছে না-কি সঙ্গে নিয়ে এসে সেগুলো অন্য কোথাও পাচার করার চেষ্টা করছিল এ ব্যাপারে পুলিশ এখনও সঠিক কোনও উত্তর বের করতে পারেনি ধৃতের কাছ থেকে৷ তবে জেরার মুখে আবু সালেম বার বার একই কথা বলছে সে চেকপোস্টের শৌচাগার থেকে ১৩ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন পেয়েছে৷ সোনামুড়া থানার পুলিশ জানিয়েছে, সদুত্তর না পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হবে৷ কারণ বৃহস্পতিবার কাশ্মীরের ঘটনার পর চেকপোস্ট থেকে কার্তুজ এবং ম্যাগাজিন পাওয়ার ঘটনায় বিএসএফের উপর মহল বিশেষভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে৷
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে আবু সালেম নামের এক ব্যক্তিকে ১৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ম্যাগাজিন-সহ আটক করেছিল বিএসএফ৷ ধৃত যুবক বিএসএফকে জানায়, কার্তুজ এবং ম্যাগাজিন চেকপোস্টের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল৷ সে তা তুলে এনেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top