News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় রহস্যমৃত্যু যুবকের
Image

তেলিয়ামুড়ায় রহস্যমৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ায়। ঘটনার বিবরণে জানা গেছে, রাহুল গোপ নামের এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ আজ উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।


পুলিশ জানিয়েছে, নিজের ঘরেই রাহুল গোপের মৃতদেহ ঝুলছিল। প্রাথমিক তদন্ত করে রাহুলের মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের কাছে আরও জানা গেছে, তাঁরা এ ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলা রুজু করেছেন। কী কারণে একটি তরতাজা যুবকের অকালে প্রাণ চলে গেল সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তবে তাঁরা রাহুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, যুবক রাহুলের মৃত্যু নিয়ে এলাকার অনেকে সন্দেহ প্রকাশ করছেন। অন্যদিকে এ ঘটনায় রাহলের মৃত্যুতে শোকাহত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top