News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া নিয়োগ নীতি চালু করে শিক্ষক নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে ঃ শিক্ষামন্ত্রী
Image

নয়া নিয়োগ নীতি চালু করে শিক্ষক নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে নয়া নিয়োগনীতি চালু করে শিক্ষক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে৷ এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় রাজ্যে যে ক্ষোভ দেখা দিয়েছে সে বিষয়ে চাকুরি প্রার্থীদের অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর সাফ কথা, বেকার সমস্যা সমাধানে শিক্ষক নিয়োগ নয়৷ আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যেই শিক্ষক নিয়োগ করা হবে৷ ফলে, নয়া নিয়োগ নীতি চালু করেই শিক্ষক নিয়োগে পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন রাজ্যে যে নিয়োগ নীতি রয়েছে তা পূর্বতন সরকার তৈরি করে রেখে গেছে৷ কিন্তু, নতুন সরকার নয়া নিয়োগ নীতির উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর দাবি, সেজন্যই এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ নয়া নিয়োগ নীতি চালু হলেই টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়া হবে৷

এদিন তিনি সাফ জানিয়েছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যদেরই বাঁছাই করা হবে৷ তিনি মনে করেন, বেকার সমস্যা সমাধানে শিক্ষক নিয়োগ কোনও উপায় হতে পারে না৷ তাঁর মতে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই যোগ্য শিক্ষকদের নিয়োগ করা হবে৷ কারণ, আগামী প্রজন্মকে তিনি কোনও ভাবেই ধোকা দিতে পারবেন না৷ সাথে তিনি যোগ করেন, অতি সত্বর শিক্ষক নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি জারি হবে৷ তাই, অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top