News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা জঙ্গি হামলা : কেন্দ্রের পাশে দাঁড়াল কংগ্রেস, ভারতীয় সেনার পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর
Image

পুলওয়ামা জঙ্গি হামলা : কেন্দ্রের পাশে দাঁড়াল কংগ্রেস, ভারতীয় সেনার পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার গোরিপোরা এলাকায় জৈইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালে প্রাণ দিলেন কমপক্ষে ৪২ জন সিআরপিএফ জওয়ান। গুরুতর জখম আরও অনেকে। ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে দেশের বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহল এমনকি সোশ্যাল মিডিয়াতেও। এই জঙ্গি হামলায় নিহত জওয়ানদের প্রতি শোকবার্তা জানিয়ে এই পরিস্থিতিতে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, \”এটি একটি ভয়ানক দুঃখজনক ঘটনা। আমাদের সেনাদের ওপর এরকম আক্রমণ কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর পাশে রয়েছি। কোনওরকম শক্তি এই দেশকে ভাঙতে বা বিচ্ছিন্ন করতে পারবে না।\” এদিন তিনি আরও বলেন, \”এটি শোক, দুঃখ এবং শ্রদ্ধার সময়। আমার প্রত্যেকেই ভারত সরকার এবং ভারতীয় সেনাকে সমর্থন করছি। আর বাইরে আর কোনও বিষয়ে আলোচনা হবে না।\” প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা মনমোহন সিং শোক

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top