News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাডেল রিক্সায় মোটর, নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পরিবহন সচিব ও পুর কমিশনারকে নির্দেশ উচ্চ আদালতের
Image

প্যাডেল রিক্সায় মোটর, নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পরিবহন সচিব ও পুর কমিশনারকে নির্দেশ উচ্চ আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ মোটর চালিত প্যাডেল রিক্সা নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পরিবহন দপ্তরের প্রধান সচিব এবং পুর নিগমের কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ বৃহস্পতিবার উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে যুগ্ম পরিবহন কমিশনারকে উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে বলেছেন উচ্চ আদালত৷
মোটর চালিত প্যালেড রিক্সা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালতে শুনানি হয়েছে৷ বুধবারও এই মামলায় শুনানি হয়েছিল৷ মূলত, আগরতলা শহরে প্রচুর প্যাডেল রিক্সায় মোটর লাগানো হয়েছে৷ তাতে, বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটেছে৷ এই বিষয়েই জনস্বার্থ মামলা উচ্চ আদালতে দায়ের হয়েছে৷
গতকাল ও আজ শুনানি শেষে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ পরিবহন দপ্তরের প্রধান সচিব এবং পুর কমিশনারকে পরবর্তী শুনানির আগে মোটর চালিত প্যাডেল রিক্সা গুলি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া যাবে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যুগ্ম পরিবহন কমিশনারকেও এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধায্য হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top