News Flash

  • Home
  • Uncategorized
  • হেজামারায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

হেজামারায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ যুবক-যুবতীর মৃত্যু এবং তাঁদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় হেজামারায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হেজামারা ব্লকের অন্তর্গত করবুকছড়া থেকে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ উদ্ধারকৃত মৃতদেহ দুটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ৷ জানা গেছে, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই যুবক-যুবতীর মৃত্যুর কারণ জানতে পারবে৷ তাছাড়া তাদের পরিচয় জানতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ এগোচ্ছে বলে জানা গেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top