News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের বছরে ৬ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Image

কৃষকদের বছরে ৬ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ কেন্দ্রের অন্তবর্তী বাজেটে ঘোষণা রূপায়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি৷
তিনি জানান, ২ হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে৷ তিন কিস্তিতে তাঁদেরকে সহায়তার অর্থ মিটিয়ে দেওয়া হবে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ ফেব্রুয়ারী সারা দেশে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন৷ সে মোতাবেক, রাজ্যেও আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদনপত্র বিলি করা হবে৷ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, কৃষি দপ্তর, নগর পঞ্চায়েত, পুর নিগম এবং পুর পরিষদের অফিসে ওই আবেদনপত্র সংগ্রহ করা যাবে৷ সাথে তিনি যোগ করেন, ১ লক্ষ ২৮ হাজার পাট্টা প্রাপকরাও এই সুযোগ নিতে পারবেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top