News Flash

  • Home
  • Uncategorized
  • পুদুচেরিতে রাজনৈতিক অস্থিরতা : ক্ষোভ কিরণ বেদীর বিরুদ্ধে, রাজ নিবাসের বাইরে ধরনা মুখ্যমন্ত্রীর
Image

পুদুচেরিতে রাজনৈতিক অস্থিরতা : ক্ষোভ কিরণ বেদীর বিরুদ্ধে, রাজ নিবাসের বাইরে ধরনা মুখ্যমন্ত্রীর

পুদুচেরি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদী সংবিধান-বিরোধী কাজ করছেন| নাক গলাচ্ছেন মন্ত্রিসভার কাজকর্মের উপর| তাই কিরণ বেদীকে অবিলম্বে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে| এই দাবিতে রাজ নিবাসের বাইরে ধরনা শুরু করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| ৱুধবার রাত থেকেই শুরু হয়েছে ধরনা| রাজনিবাসের বাইরে রাস্তাতেই রাত কাটিয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| প্রতিবাদ স্বরূপ কালো শার্ট ও ধুতি পরে ক্ষোভ প্রদর্শন করছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধরনা প্রদর্শন করছেন কয়েকজন মন্ত্রী ও বিধায়কও| ইতিমধ্যেই পুদুচেরির মুখ্যমন্ত্রীকে ধরনার প্রেক্ষিতে সমর্থন জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন|

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর তথা প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বুধবার রাত থেকেই ধরনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেছেন, ‘তাঁর (কিরণ বেদী) কোনও ক্ষমতাই নেই| তাঁকে শুধুমাত্র পোস্ট অফিস হিসেবে থাকা উচিত, মন্ত্রিসভা থেকে যে সমস্ত কাগজপত্র তাঁর কাছে পাঠানো হবে, সেগুলি সই করাই তাঁর কাজ| মন্ত্রিসভার সিদ্ধান্তে নাক গলানোর কোনও অধিকার তাঁর নেই| নির্বাচিত সরকারের প্রকল্প ও নীতিকে তিনি বাধা দিতে পারেন না| প্রধানমন্ত্রীর কথায় তিনি আমাদের সরকারে অস্থিরতা তৈরির জন্য কাজ করছেন|’ যদিও, কিরণ বেদী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি এ ব্যাপারে কথা বলার জন্য ২১ ফেব্রুয়ারি বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন| তবে, ২১ ফেব্রুয়ারির অপেক্ষা না করে ১৩ ফেব্রুয়ারি থেকেই ধরনায় বসে পড়লেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী|এদিকে, পুদুচেরির মুখ্যমন্ত্রীকে ধরনার প্রেক্ষিতে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন| ডিএমকে সূত্রের খবর, পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন| ভি নায়ারণস্বামীর পাশের থাকার বার্তা দিয়েছেন এম কে স্ট্যালিন| এ প্রসঙ্গে ভি নারায়ণস্বামী বলেছেন, ‘সমর্থনের জন্য এম কে স্ট্যালিনকে ধন্যবাদ| শুধুমাত্র তামিলনাড়ু নয়, দেশের সমস্ত রাজ্য থেকেই আমরা সমর্থন পাচ্ছি| আমাদের মোট ৩৯টি ইসু্য রয়েছে, তার মধ্যে রয়েছে হেলমেট ইসু্যও| লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীর জন্যই অস্থিরতা তৈরি হয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top