News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রীয় সন্ত্রাস প্রসঙ্গে কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে তোপ মায়াবতীর
Image

রাষ্ট্রীয় সন্ত্রাস প্রসঙ্গে কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে তোপ মায়াবতীর

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে একযোগে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বসপা সুপ্রিমো মায়াবতী। উত্তরপ্রদেশে বিজেপি এবং মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বসপা সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ট্যুইটারে লিখেছেন, ‘বিজেপির মতোই মধ্যপ্রদেশে সরকার চালাচ্ছে কংগ্রেস। গোহত্যার অপরাধে সেখানে মুসলমানদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে আলিগড় মুসলমান বিশ্ববিদ্যালয়ের ১৪ জন পড়ুয়ার বিরুদ্ধ দেশদ্রোহিতার অভিযোগ এনেছে উত্তরপ্রদেশ সরকার। দুইটি ক্ষেত্রেই রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে। যা নিন্দনীয়। কংগ্রেস এবং বিজেপির মধ্যে আদৌ কোনও ফারাক রয়েছে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ।’

বুধবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদদের ১৪ জন পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে উত্তরপ্রদেশ সরকার। ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ দেখানোর সময় দেশবিরোধী স্লোগান দেয় কয়েকজন পড়ুয়া। তার জেরে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে ৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের খান্ডুয়ায় অবৈধ গোমাংস রাখার অভিযোগে তিনজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্তরা এখনও ফেরার। এই ঘটনায় দলের মধ্যেই সমালোচিত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ।

প্রসঙ্গত, কংগ্রেস নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারের অন্যতম শরিক হচ্ছে বসপা। মায়াবতী দলের দুইজন বিধায়ক কমল নাথকে সরকার গড়তে সমর্থন করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top