News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিন মঞ্জুর
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সাময়িকের জন্য হলেও, দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলার অন্যতম অভিমুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| বৃহস্পতিবার রাজীব সাক্সেনার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজীব সাক্সেনাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছে| রাজীব সাক্সেনাকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন প্রদান করেছে দিল্লির পাটিয়াল হাউস কোর্ট|

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনাকে ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট| ওই দিনই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানান রাজীব সাক্সেনা| অবশেষে বৃহস্পতিবার স্বস্তি পেলেন অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলার অন্যতম অভিমুক্ত রাজীব সাক্সেনা| আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজীব সাক্সেনাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| গত জানুয়ারি মাসে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীবকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| টানা ১২ দিন ইডি-র হেফাজতে থাকার পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজীব সাক্সেনা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top