News Flash

  • Home
  • Uncategorized
  • ইমফলের এক স্কুলের প্রবেশদ্বারে শক্তিশালী বোমা উদ্ধার, সন্দেহের তির কেসিপি সংগঠনের দিকে
Image

ইমফলের এক স্কুলের প্রবেশদ্বারে শক্তিশালী বোমা উদ্ধার, সন্দেহের তির কেসিপি সংগঠনের দিকে

ইমফল, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): মণিপুরের রাজধানী ইমফলে স্কুলের প্রবেশদ্বারে উদ্ধার হল একটি শক্তিশালী বোমা| বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ পশ্চিম ইমফলের কাঞ্চিপুরে অবস্থিত ক্যাথলিক স্কুলের প্রবেশদ্বারে বোমাটি উদ্ধার করা হয়েছে। পশ্চিম ইমফলের জেলাশাসক এন প্রবীণ সিং মাটোর জানিয়েছেন, বোমাটি বিস্ফোরিত হলে স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হত। এই ঘটনার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেসিপি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে, ঘটনাস্থলে বিশেষজ্ঞের দল গিয়ে বোমাটি উদ্ধার করে তা নিষ্ক্ৰিয় করেছেন বলে জানান জেলাশাসক মাটো।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৭ ফেব্রুয়ারি মণিপুরের রাজধানী ইমফলের পোলো গ্রাউন্ডে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের ঘটনায় আসাম রাইফেলসের তিন জওয়ান আহত হয়েছিলেন। বিস্ফোরণটি সংঘটিত হয়েছিল সেদিন সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট নাগাদ। একই ঘটনায় স্থানীয় এক নাগরিকও আহত হয়েছিলেন। আহতদের রিজিওনাল ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ নিয়ে ভরতি করা হয়েছিল। তাঁদের চিকিৎসা এখনও চলছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top