News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার শহরতলি থেকে অপহৃতা নাবালিকার খোঁজ নেই
Image

আগরতলার শহরতলি থেকে অপহৃতা নাবালিকার খোঁজ নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলার শহরতলি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এই অপহরণের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। যদিও পুলিশ নাবালিকা উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।এদিকে পুলিশের ভূমিকা নিয়ে নাবালিকার পরিবারের লোকেরা বেজায় ক্ষুব্ধ। তাদের মতে, পুলিশ শুধু নামেমাত্র তদন্ত করছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, তাদের অভিযান জারি রয়েছে।

অতিসত্বর তাঁরা নাবালিকাকে খুঁজে বের করবেন। উল্লেখ্য, সরস্বতী পুজোর দিন সূর্যমণিনগর থেকে এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ নাবালিকার খোঁজে তার পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অবশেষে নিখোঁজ নাবালিকার পরিবারের লোকেরা আমতলি থানায় তাঁদের মেয়ে অপহৃত হয়েছে বলে অভিযোগ দায়ের দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তাকে উদ্ধার তৎপরতা শুরু করে। জানা গেছে, নাবালিকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top