News Flash

  • Home
  • Uncategorized
  • আবহাওয়ার এখনও উন্নতি হয়নি, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে খুলবে কুল্লু-মান্ডি-চম্বার সমস্ত স্কুল
Image

আবহাওয়ার এখনও উন্নতি হয়নি, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে খুলবে কুল্লু-মান্ডি-চম্বার সমস্ত স্কুল

শিমলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): আবহাওয়ার এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি। ভারী তুষারপাতের জেরে এমনিতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল ঠাণ্ডার কামড়ের পাশাপাশি হিমাচল প্রদেশের কোনও কোনও জায়গা এখনও পুরু বরফের আচ্ছাদনে ঢেকে আছে। হিমাচল প্রদেশের শীতলতম স্থান লাহাউল এবং স্পিতি জেলা। দিন দু’য়েক আগেই ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায়। ভারী তুষারপাতের পূর্বাভাস জারি করা হয় কুল্লু, শিমলা, মান্ডি ও চম্বায়। ভারী তুষারপাতের আশঙ্কায় ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুল্লু, শিমলা, মান্ডি ও চম্বায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পূর্ব ঘোষণা মতো, বুধবারই কুল্লু, মান্ডি ও চম্বায় সমস্ত স্কুল খোলার কথা ছিল। কিন্তু, আবহাওয়ার এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি। তাই আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে কুল্লুর সমস্ত স্কুল। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে মান্ডি ও চম্বার সমস্ত স্কুলও। জেলা প্রশাসন সূত্রের খবর, সোমবার সমস্ত স্কুল খোলার কথা থাকলেও, আপাতত স্কুল বন্ধ থাকছে। আগামী সোমবার, ১৮ ফেব্রুয়ারি পুনরায় খুলবে সমস্ত স্কুল। প্রসঙ্গত, শুধু হিমাচল প্রদেশ নয়, এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরও। ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top