News Flash

  • Home
  • Uncategorized
  • বাছাই করা ব্লক ও পুর ওয়ার্ডে সাক্ষরতা সমীক্ষা শুরু শুক্রবার
Image

বাছাই করা ব্লক ও পুর ওয়ার্ডে সাক্ষরতা সমীক্ষা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ সাক্ষরতা নিয়ে রাজ্যে সমীক্ষা শুরু হচ্ছে৷ আগামী শুক্রবার থেকে সারা রাজ্যে কয়েকটি ব্লকে এই সমীক্ষা করবে শিক্ষা দপ্তর৷ পাশাপাশি পুর পরিষদের কয়েকটি ওয়ার্ডেও এই সমীক্ষা করা হবে৷ মূলত, রাজ্যে সাক্ষরতার হার নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সন্দেহ প্রকাশ করায় শিক্ষা দপ্তর এই সমীক্ষার উদ্যোগ নিয়েছে৷

সাক্ষরতার হার সঠিক কি না তা খতিয়ে দেখার জন্য একটি পাইলট প্রজেক্ট তৈরী করেছে শিক্ষা দপ্তর৷ এই সমীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারী এবং তা চলবে এক মাসব্যাপী৷ সমীক্ষা হবে নির্বাচিত কিছু ব্লক এবং পুর পরিষদের কিছু ওয়ার্ডে৷ সাক্ষারতার অবস্থান সম্পর্কিত সমীক্ষা করা হবে ডম্বুরনগর এবং রাজনগর ব্লকে, আগরতলা পুর নিগমের ১২, ১৩ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে, খোয়াই পুর পরিষদের ১, ৩ এবং ৬ নম্বর ওয়ার্ডে৷ সমীক্ষার রিপোর্ট ১৫ মার্চের মধ্যে রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে৷ এই সময়ের মধ্যে যদি রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা না করা হয় তাহলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
এই সমীক্ষায় প্রতিটি ব্লকের বিডিও, ওয়ার্ড কাউন্সিলার, শিক্ষক, বেসরকারী সামাজিক সংস্থা এবং নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন৷ প্রতিটি পরিবারে যাবেন প্রতিনিধিরা৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যে সাক্ষরতার হার ৯৭২২ শতাংশ, এটা ভুলও হতে পারে৷ তিনি উল্লেখ করেন, সাক্ষরতার হার ২০১৪ সালের সমীক্ষা অনুযায়ী ৯৬৮২ শতাংশ এবং ২০১৬ সালের সমীক্ষায় এই হার ৯৭২২ শতাংশ৷ গত দুই বছর যাবত সাক্ষরতার কর্মসূচী ততটা সক্রিয় ছিল না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top