News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএ-র তুলনায় ২.৮৬ শতাংশ সস্তায় এনডিএ সরকার রাফাল চুক্তি করেছে, রাজ্যসভায় দাবি ক্যাগের
Image

ইউপিএ-র তুলনায় ২.৮৬ শতাংশ সস্তায় এনডিএ সরকার রাফাল চুক্তি করেছে, রাজ্যসভায় দাবি ক্যাগের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যসভায় পেশ হল রাফাল চুক্তি সংক্রান্ত ক্যাগ রিপোর্ট। ইউপিএ আমলের তুলনায় বর্তমান রাফাল চুক্তির ফলে ২.৮৬ শতাংশ সস্তায় যুদ্ধবিমানগুলি পাবে ভারত। রাফাল সংক্রান্ত রিপোর্টে এমনই দাবি করল ক্যাগ।

ক্যাগ রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আগের চুক্তিতে যে ১২৬টি বিমান কেনার কথা ছিল তার তুলনায় নতুন চুক্তিতে প্রথম পর্যায় যে ১৮টি রাফাল বিমান সরবরাহ করার কথা হয়েছে, গুণগত মানের নিরিখে তা অনেক উন্নত। ডাস্লোট অ্যাভিয়েশন ছাড়া ইউরোপিয়েন অ্যারোনটিক্স ডিফেন্স অ্যাণ্ড স্পেস কোম্পানিও কম দর দিয়েছিল। কিন্তু দরপত্রে বিমান সংক্রান্ত যে চাহিদা ছিল তা পূরণ করতে পারেনি ইউরোপিয়েন অ্যারোনটিক্স ডিফেন্স অ্যাণ্ড স্পেস কোম্পানি। তাই ডাস্লোটকে বরাত দেওয়া হয়। ১২৬টি রাফাল বিমানের তুলনায় যে সম্প্রতি ৩৬টি রাফাল বিমানের চুক্তি করা হয়েছে, তার ফলে ১৭.০৮ শতাংশ টাকা সাশ্রয় করা গিয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top