News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হওয়ার আগাম শুভেচ্ছা মুলায়মের

নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হওয়ার আগাম শুভেচ্ছা মুলায়মের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ষোড়শ লোকসভার শেষদিনে সবাইকে চমকে দিয়ে নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানালেন মুলায়ম সিং যাদব।সংসদে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনি ফের প্রধানমন্ত্রী হন এই শুভেচ্ছাই রইল। বর্তমানে লোকসভার যারা সদস্য তারা পুনরায় জিতে আসুক।’ মুলায়ম সিং যাদব যখন এইসব কথা বলছেন তখন তাঁর ঠিক পাশেই বসেছিলেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই দিকে কোনও ভ্রুক্ষেপ না করে মুলায়ম সিং যাদব বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। কারণ তিনি সবাইকে নিয়ে চলেছেন। নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত।’

বর্ষীয়ান রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবের কথা শুনে ট্রেজারি বেঞ্চে বসে থাকা সাংসদদের বেঞ্চ চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান। এমনকি প্রধানমন্ত্রী নিজেও হেসে হাতজোড় করে মুলায়ম সিং যাদবের আর্শীবাদ গ্রহণ করেন।প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠানোর জন্য বসপা সঙ্গে জোট বেঁধেছে তারই ছেলে তথা সপা নেতা অখিলেশ যাদব। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top