News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির ভিডিও ঃ সিপিএমের নোংরা রাজনীতি, মামলার প্রস্তুতি নিচ্ছেন সান্ত্বনা
Image

শ্লীলতাহানির ভিডিও ঃ সিপিএমের নোংরা রাজনীতি, মামলার প্রস্তুতি নিচ্ছেন সান্ত্বনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ শ্লীলতাহানির ভিডিও ভাইরাল নিয়ে সিপিএমের নোংরা রাজনীতির অভিযোগ তুলে এই ঘটনায় মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী স্বান্তনা চাকমা৷ ইতিমধ্যেই আইনজীবীদের কাছ থেকে তিনি মামলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিয়েছেন৷ মন্ত্রী জানান, তাঁকে যেভাবে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আক্রমণ করা হয়েছে এতে তিনি অপমানিত হয়েছেন আর সে-জন্য তিনি সিপিআইএমের রাজ্য নেতৃত্ব এবং কতিপয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরে বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন৷ উল্লেখ্য, শনিবার আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বেশ কয়েকটি ফলক উন্মোচনের মুহূর্তে সান্ত্বনা চাকমা বাঁদিকে এমনভাবে দাঁড়িয়েছিলেন যাত অন্য মন্ত্রীদের অসুবিধে হচ্ছিল৷

পরে মন্ত্রী মনোজ দেব তাঁকে একটু সরে যেতে বলেন৷ সঙ্গে-সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মন্ত্রী সান্ত্বনা চাকমা সরে যান৷ অথচ একাংশ বামনেতা এই ঘটনটিকে কুৎসিতভাবে প্রচার করায় তিনি খুব অপমানিত বোধ করছেন বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা৷তিনি উল্লেখ করেন, অতি সাধারণ একটি বিষয় নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ বলেন, মনোজদা আমাকে একটু সরে যেতে বলেছিলেন৷ আমি আমার ভুল বুঝতে পেরে সরে যাই৷ হুড়োহুড়িতে আমি সামনে দাঁড়িয়ে পড়েছিলাম৷ কিন্তু এখন এ ঘটনাকে নিয়ে অশালীন মন্তব্য করে রাজনীতি করা হচ্ছে৷ অপরদিকে, বিজন ধরের ব্যক্তিগত চরিত্র এবং পরিবার নিয়ে প্রশ্ণ তুলেছেন কল্যাণী রায়৷ তিনি বলেন, রাজ্যে নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষ স্থানে ছিল সিপিআইএম আমলে৷ এদিকে পাল্টা হামলা করে গায়ে হাত নিয়ে সিপিআইএম নেত্রী রমা দাসের একটি ভিডিও ফাঁস করেছে বিজেপি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top