News Flash

  • Home
  • Uncategorized
  • টানা পাঁচদিন পর সিবিআই-এর জেরা শেষ, অবশেষে মুক্তি পেলেন রাজীব কুমার
Image

টানা পাঁচদিন পর সিবিআই-এর জেরা শেষ, অবশেষে মুক্তি পেলেন রাজীব কুমার

শিলং, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে মুক্তি পেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| টানা পাঁচ দিন ধরে, প্রায় ৩৮ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার সিবিআই-এর জেরা থেকে মুক্তি পেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| সারদা চিটফাণ্ড মামলায় গত শনিবার থেকে রাজীব কুমারকে জেরা করছে সিবিআই| শুক্রবার, শনিবার, রবিবার,সোমবার এবং মঙ্গলবার পরপর ৫ দিন দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজীব কুমারকে| 

বুধবার ফের শিলংয়ের সিবিআই দফতরে আসতে বলা হয়েছিল কলকাতার নগরপাল রাজীব কুমারকে| সেই মতো বুধবার সকালেও শিলংয়ের সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন রাজীব কুমার| এদিন টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে মুক্তি দিয়েছে সিবিআই| বুধবার অথবা বৃহস্পতিবারই কলকাতায় ফিরতে পারেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার|

দীর্ঘ ৩৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও ৱুধবারও নিস্তার পাননি কলকাতার নগরপাল রাজীব কুমার| সারদা চিটফাণ্ড মামলায় বুধবার ফের শিলংয়ের ওকল্যান্ডে সিবিআই দফতরে আসতে বলা হয়েছিল রাজীব কুমারকে| সেই মতো বুধবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ শিলংয়ের সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন রাজীব কুমার| 

এদিন ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে মুক্তি দিয়েছে সিবিআই| বিগত পাঁচদিনের মতো সিবিআই দফতরে এদিন বেশি সময় কাটাতে হয়নি রাজীব কুমারকে| সিবিআই দফতর থেকে বেরিয়ে দুপুর বারোটা নাগাদ সোজা হোটেলে যান রাজীব কুমার| বুধবার অথবা বৃহস্পতিবার শিলং থেকে কলকাতায় রওনা দেবেন তিনি| সিবিআই সূত্রের খবর, প্রয়োজন হলে আগামী ২০ ফেব্রুয়ারি পুনরায় ডাকা হতে পারে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে| ২০ ফেব্রুয়ারিও রেকর্ড করা হতে পারে তাঁর বয়ান|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top