News Flash

  • Home
  • Uncategorized
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ-প্রশাসনে বদলির নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
Image

২০ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ-প্রশাসনে বদলির নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যেই পুলিশ-প্রশাসনের বদলি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । যদিও জাতীয় নির্বাচন কমিশন এই বদলির ক্ষেত্রে সময়সীমা ধার্য করেছিল ২৮ ফেব্রুয়ারি । কিন্তু তা বদল ঘটিয়ে মঙ্গলবার এই মর্মে সব রাজ্য এবং শাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও-দের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।
বদলির সময়সীমা কমানোয় ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে । ওয়াকিবহাল মহলের মতে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে এই বদলি প্রক্রিয়া সম্পর্ক যুক্ত ।

সেই জন্যই নতুন সময়সীমা এক সপ্তাহ এগিয়ে নিয়ে এসেছে কমিশন । গত ১৬ জানুয়ারি কমিশন নির্দেশ দিয়েছিল, গত চার বছরের মধ্যে তিন বছর এক জায়গায় কাজ করা প্রশাসনিক কর্তা ও পুলিশ অফিসারদের বদলি করা হবে । ২৮ ফেব্রুয়ারির মধ্যে রদবদল শেষ করে মার্চের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে হবে । ২০১৭ সালের ৩১ মের আগে যে সমস্ত অফিসার উপনির্বাচন পরিচালনা করেছেন, তাঁদেরও সরাতে বলে কমিশন । সেই মত, বদলি হয়েছেন পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ার জেলাশাসক, একাধিক অতিরিক্ত জেলাশাসক । অন্তত দেড়শো ডব্লিউবিসিএস অফিসারদেরও বদলি হয়েছে ।
এখন নতুন নির্দেশিকায় আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অফিসার বদল প্রক্রিয়া শেষ করে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top