News Flash

  • Home
  • Uncategorized
  • দীনদয়ালের প্রয়াণ দিসব রাজ্যেও পালন করল বিজেপি
Image

দীনদয়ালের প্রয়াণ দিসব রাজ্যেও পালন করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হল সোমবার৷ এরই অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপি কার্য্যালয়ে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়াও প্রদেশ বিজেপির একাধিক নেতা নেত্রীরাও এদিন প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷


পরে মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি বিস্তৃতভাবে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী তুলে ধরেছেন৷ তিনি বলেন, দীনদয়াল ছিলেন একাত্ম মানবতাবাদে বিশ্বাসী৷ একসময় নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে দেশের সেবায় এগিয়ে এসেছিলেন৷ তাঁর কথায়, ভারতের পুরনো যে ধারা ছিল সংগঠনের মাধ্যমে দীনদয়ালজি মানবতাবাদের কথাই তুলে ধরেচিলেন৷ এদিন যারাই ক্ষমতা বদলের পর নিজ স্বার্থ নিয়ে কথা বলেন, তাদের উদ্দেশ্যে মনে করিয়ে দিলেন মাত্র নয় বছর বয়সে দীনদয়ালজি তাঁর মা-বাবা, ভাই বোনকে হারিয়েছেন৷ তারপরও যদি কেউ দেশ সেবা কিংবা রাষ্ট্রসেবায় নিজেকে নিয়োজিত করতে পারে, এক্ষেত্রে তিনিই সবচেয়ে বড় উদাহরণ৷ রাষ্ট্রহিতে সবকিছু ত্যাগ করে তিনিই একমাত্র ব্যক্তি যিনি দেশের কাজে নিজেকে সমর্পিত করেছেন৷ এদিন দলের কার্য্যালয়ে নমো অ্যাপের মাধ্যমে কেউ যদি অর্থ সমর্পিত করতে চান তাহলে এমাসের ১৫ তারিখ পর্যন্ত তা সম্ভব বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top