News Flash

  • Home
  • Uncategorized
  • আদালত অবমামনার দায়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত এম নাগেশ্বর রাও, ১ লক্ষ টাকা জরিমানা
Image

আদালত অবমামনার দায়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত এম নাগেশ্বর রাও, ১ লক্ষ টাকা জরিমানা

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কয়েকদিন আগেই বিহারের মুজাফফরপুর হোম কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট| আবাসিক হোমে শিশুদের যৌন হেনস্থার তদন্তে গাফিলতিতে ক্ষুব্ধ শীর্ষ আদালত আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দেন এম নাগেশ্বর রাও| কিন্তু, এদিন সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তিরস্কৃত হলেন নাগেশ্বর রাও| পাশাপাশি আদালত অবমাননার দায়ে সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত| এদিন সিবিআই-এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানান, ‘সিবিআই স্বীকার করেছে তদন্তে প্রচুর ভুল ছিল| সিবিআই নিঃশর্তভাবে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাপ্রার্থী| একইসঙ্গে সিবিআই জানাচ্ছে, তাঁরা ইচ্ছাকৃতভাবে এমন করেননি|’ অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘আদালত অবমাননার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে| যতক্ষণ আদালতের কাজ চলবে, ততক্ষণ এজলাসের এক কোণায় বসে থাকতে হবে এম নাগেশ্বর রাওকে|’ প্রধান বিচারপতি আরও জানান, ‘আদালত অবমাননা হয়েছে| সুতরাং নাগেশ্বর রাওয়ের কেরিয়ারে দাগ পড়বে|’ এরপরই অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, ‘বিগত ৩২ বছরে নাগেশ্বর রাওয়ের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে| তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দিকে নজর রেখে বিচার করা হোক|’

প্রসঙ্গত, অলোক বর্মা এবং রাকেশ আস্থানা নিয়ে জটিলতার সময় সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| দায়িত্ব বুঝে নেওয়ার পরই মুজাফফরপুর আবাসিক হোমে যৌন কেলেঙ্কারির তদন্তকারী অফিসার জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকেও বদলি করা হয়| তখনই এই নিয়ে তুমুল হইচই শুরু হয়| কারণ সুপ্রিম কোর্টে নির্দেশ মতো, শর্মাকে বদলি করা যাবে না| কয়েকদিন আগের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল তদন্তকারী অফিসারকে সরানো যাবে না| তাহলে কি ভাবে সরানো হল? এরপরই সিবিআই-কে আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দিলেন এম নাগেশ্বর রাও| হাজিরা দিয়ে রীতিমতো তিরস্কৃত হলেন এম নাগেশ্বর রাও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top