News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির কারোল বাগ-এ হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মর্মান্তিক মৃত্যু ন’জনের
Image

দিল্লির কারোল বাগ-এ হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মর্মান্তিক মৃত্যু ন’জনের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। মঙ্গলবার ভোররাতে দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই হোটেল অর্পিত প্যালেসের উপরের তলায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় নিকটবর্তী পুলিশ স্টেশনেও। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় প্রথমেই হোটেলের ভিতর থেকে মানুষজনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ন’জনকে।

আগুনে দ্বগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে ন’জনের। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যু হয়েছে। দমকল অফিসার (ডেপুটি চিফ) সুনীল চৌধুরী জানিয়েছেন, হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। মৃতদেহগুলি বাইরে নিয়ে আসা হয়েছে। আপাতত উদ্ধারকাজ চলছে। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top