News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম দিনে গুজ্জর আন্দোলন
Image

পঞ্চম দিনে গুজ্জর আন্দোলন

জয়পুর, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : শিক্ষা ও কর্মক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে রাজস্থানের সওয়াই মাধোপুরে অব্যাহত গুজ্জরদের প্রতিবাদী আন্দোলন। মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল এই আন্দোলন। গুজ্জর নেতা কিরোরি সিং বইনসলা জানান, \”রাজ্যের মানুষের জন্য আন্দোলন। আমরা পরিষ্কার জানিয়েছি, এবারে জয়পুরে বসে আর কোনও আলোচনা নয়, আলাপআলোচনা যা হবার এখানে সবার সামনে করতে হবে।\” গুজ্জর, রাইকা-রেবারি, গাদিয়া লুহার, বানজারা এবং গাদাড়িয়া সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে গত শুক্রবার বিকেল থেকে সওয়াই মাধোপুরে কিরোরি সিং বইনসলার নেতৃত্বে শুরু হয়েছে গুজ্জর আন্দোলন।


সওয়াই মাধোপুরে গুজ্জর আন্দোলনের জেরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। আপাতত বুধবার পর্যন্ত এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডিসট্রিক্ট কালেক্টর এদিন রেলওয়ে ট্র্যাকে অবরোধ তুলে নেওয়ার জন্য নোটিশ পাঠান গুজ্জর নেতা কিরোরি সিং বইনসলার কাছে। যদিও রাজি হননি গুজ্জর নেতারা। তিনটি ট্রেন বাতিলের পাশাপাশি, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদী আন্দোলনের জেরে আরও দুটি ট্রেনের ট্র্যাক পরিবর্তন করতে হয়েছে এদিন। এদিন চাকসু শহরের ৫২ নং জাতীয় সড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তা আটকে প্রতিবাদ করে গুজ্জররা। \”রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি আমাদের সঙ্গে। ধরনা চলবে\”, জানিয়েছেন কিরোরি সিং বইনসলা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top