News Flash

  • Home
  • Uncategorized
  • নজরদারিতে সারদাকান্ডের তদন্ত হবে না: সুপ্রিম কোর্ট
Image

নজরদারিতে সারদাকান্ডের তদন্ত হবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : সারদা চিটফান্ড মামলায় তাদের পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিল, সারদা কান্ডের তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে করা হবে না। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর ডিভিশন বেঞ্চ জানায়, মামলার দায়িত্বে সিবিআই৷ ফলে তারা আর এই তদন্তে হস্তক্ষেপ করবে না৷২০১৫ সালে সারদা মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সেই মামলায় সিবিআইকেই সারদা তদন্তের ভার দেয় শীর্ষ আদালত। পাশাপাশি সারদা দুর্নীতিতে প্রতারিতদের একাধিক আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয় আদালতের নজরদারিতেই দুর্নীতির তদন্ত হবে। দুর্নীতির তদন্তের ক্ষেত্রে কোনও অনিয়ম বা গাফিলতি হচ্ছে বলে কেউ যদি মনে করে থাকলে তিনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে যেতে পারেন।ওই রায়ের পর বিষয়টি চাপা পড়ে যায়।

সম্প্রতি এনিয়ে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। ফের আবেদন করা হয়, আদালতের তদারকিতেই সারদা মামলার তদন্ত হোক। সেই আবেদন আবার আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ফলে সিবিআইয়ের হেফাজতে থাকা সারদা মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়। প্রধান বিচারপতি বলেন, তাঁরা মনিটরিং কমিটি গঠনে ইচ্ছুক নয়। তাঁরা চান, সিবিআই চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক এবং নিয়মিত শীর্ষ আদালতকে আপডেট দিতে থাকুক।
সারদা দুর্নীতির তদন্তে কখনও তথ্য লোপাটের অভিযোগ উঠেছে, কখনও আবার তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে দাবি করা হয়েছে। এই দুর্নীতির তদন্তে রাজ্য সরকার গঠন করেছিল সিট। সেই সিটের প্রধান ছিলেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার।২০১৭ সালে নভেম্বর মাসে রাজীব কুমার দিল্লিতে তৎকালীন সিবিআই প্রধান অলোক বর্মাকে চিঠি লিখে জানান, সারদাকাণ্ডে সিবিআইয়ের যে দল তদন্ত করছে সেটি নিরপেক্ষভাবে কাজ করছে না। পাশাপাশি সিবিআইয়ের অভিযোগ, সারদা তদন্তে তথ্য লোপাট করেছেন রাজীব কুমার। এনিয়ে তাঁকে তলবও করা হয়। তাতে হাজিরা না দেওয়া নিয়ে একপ্রস্থ কেন্দ্রীয় তদন্ত সংস্থার সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের দড়ি টানাটানি হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট মামলাও হয়। অভিযোগ, সিবিআইয়ের কাজে বাধা দিচ্ছে রাজ্য প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড তদন্তে শনিবার থেকে শিলং-এ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সারদা চিটফান্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষকে। আজও দু’জনকে জিজ্ঞাসাবাদ করা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top