News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের বান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অকালেই মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের
Image

উত্তর প্রদেশের বান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অকালেই মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের

বান্দা (উত্তর প্রদেশ), ১১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বান্দা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন সদস্য| রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বান্দা জেলার দেবরার গ্রামের কাছে নৈনি-বান্দা রোডে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, দয়ারাম (৫০), তাঁর স্ত্রী কমলেশ (৪৬) এবং তাঁদের ছেলে আশুতোষ (২৫)|


সার্কেল অফিসার (সিও) নারাইনি ওম প্রকাশ জানিয়েছেন, রবিবার রাতে প্রাইভেট গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন দয়ারাম ও তাঁর পরিবারের সদস্যরা| রাতের অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারে গাড়িটি| দুর্ঘটনার পরই ‘অভিশপ্ত’ গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top