News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ মাসেই রাজস্ব বেড়েছে, ত্রিপুরা এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

১১ মাসেই রাজস্ব বেড়েছে, ত্রিপুরা এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ নিজের পায়ে দাঁড়ানোর দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা৷ মাত্র এগার মাসে রাজস্ব আয় বেড়েছে ৩৬৮ কোটি টাকা৷ ফলে, আগামী দিনে ত্রিপুরাকে যাতে সব কিছুর জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে না হয় সেই দিশায় এগিয়ে চলেছে রাজ্য সরকার৷ শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লির সাথে উত্তর-পূর্বাঞ্চলের ভৌগলিকভাবে দূরত্ব একই রয়েছে ঠিকই, কিন্তু হৃদয়ের দূরত্ব অনেক কমে গেছে৷


এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান কেন্দ্র সরকার এবার যে বাজেট পেশ করেছে তা ঐতিহাসিক৷ এবারের বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের জন্য ২১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ আমাদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রচুর সংখ্যক তপশিলী জাতি ও তপশিলী জনজাতি রয়েছেন৷ এবারের বাজেটে তাদের উন্নয়নের লক্ষ্যে তপশিলী জাতির জন্য ৩৬৬ শতাংশ এবং তপশিলী জনজাতিদের জন্য ২৭ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে৷ পাশাপাশি এবারের বাজেটে এই প্রথম যে সমস্ত কৃষকদের ২ হেক্টর পর্যন্ত কৃষিজমি রয়েছে তাদের অ্যাকাউন্টে সরাসরি বছরে ৬ হাজার টাকা প্রদান করার সংস্থান রাখা হয়েছে৷ এতে আমাদের রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষক পরিবার উপকৃত হবেন৷


মুখ্যমন্ত্রীর কথায়, উত্তর-পূর্বাঞ্চলের সংসৃকতির বিকাশেও কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে৷ আমাদের রাজ্যের কৈলাসহর মহকুমার ছোট গ্রাম থেকে রসেম শিল্পী থাঙ্গা ডার্লং-এর প্রতিভাকে খুঁজে এ বছর পদ্মশ্রী দেওয়া হয়েছে৷ এই উত্তর-পূর্বাঞ্চল থেকেই বিশিষ্ট সংগীত শিল্পী ড ভূপেন হাজারিকাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে৷ আগে উত্তর-পূর্বাঞ্চলবাসীর কাছে দিল্লি অনেক দূর মনে হতো৷ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সালে দেশের শাসনভার গ্রহণ করে লাগাতার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সহযোগিতা করে আসছেন৷ উত্তর-পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী আখ্যা দিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ ফলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দিল্লির ভৌগোলিক দূরত্ব থাকলেও, রাজধানীর সঙ্গে এ অঞ্চলের বাসিন্দাদের হৃদয়ের দূরত্ব অনেক কমে গেছে৷ ত্রিপুরাকে একটি নতুন দিশা দেওয়ার জন্য সমগ্র ত্রিপুরাবাসী আজীবন বর্তমান প্রধানমন্ত্রীকে মনে রাখবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷


মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমান রাজ্য সরকার এবার ঘাটতিহীন বাজেট তৈরি করেছে৷ ২০১৭-১৮ সালে যে বাজেট তৈরি করা হয়েছিলো তাতে ১৪২২ কোটি রাজস্ব আদায় হয়েছিলো৷ বর্তমান সরকার মাত্র ১১ মাসেই রাজস্ব আয় করেছে ১৭৯০ কোটি টাকা৷ মোট রাজস্ব আয় বেড়েছে ৩৬৮ কোটি টাকা৷ কেন্দ্র সরকার যে দিশায় ত্রিপুরাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে তাতে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে স্বপ্ণ আমরা দেখেছি তা নিশ্চয়ই পূরণ হবে৷ এছাড়াও কেন্দ্র সরকার ত্রিপুরার ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত এলাকাকে শক্তিশালী করতে সংশোধনীর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশের জনজাতিদের পাশাপাশি আমাদের রাজ্যের জনজাতিদেরও জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ সংকল্প নিয়ে কাজ করছেন৷ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে শ্রেষ্ঠ বানানোর যে লক্ষ্য নিয়েছিলেন তা যথার্থ বাস্তবায়নেও বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন৷ উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি সম্পদায়ের কৃষ্টি, সংসৃকতির অস্তিত্ব রক্ষার উপরও জোর দিয়েছে বর্তমান কেন্দ্র সরকার৷ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দর প্রাঙ্গণে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মূর্তি স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ পূরণ করেছেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top