News Flash

  • Home
  • Uncategorized
  • বেহাল সড়ক, প্রতিবাদে ঠিকাদারকে ঘেরাও জনতার
Image

বেহাল সড়ক, প্রতিবাদে ঠিকাদারকে ঘেরাও জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ জলেভাসা-ভান্ডারিমা সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, প্রশাসনের তরফ থেকে সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ জনমনে ক্ষোভ বিরাজ করছিল৷ শেষ পর্যন্ত শনিবার এলাকার লোকজন নির্মাণ সংস্থা এইচএসসিএল এর ঠিকাদার এস কে ঠাকুরকে ঘেরাও করেছে৷ এই ঘেরাও আন্দোলনের নেতৃত্বে ছিল বিজেপির স্থানীয় মন্ডলের নেতৃত্বরা৷


সংবাদে প্রকাশ, জলেভাসা থেকে ভান্ডারিমা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে৷ যানবাহন চলাচল করতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে৷ প্রায়শই দুর্ঘটনা ঘটছে৷ এই বিষয়ে বহুবার এলাকার লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে৷ বারবারই মিলেছে শুধু আশ্বাস৷ কোনভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না৷ শনিবার এইচএসসিএল এর তরফ থেকে রাস্তাটি সরজমিনে পরিদর্শন করার উদ্যোগ নেওয়া হয়৷ সংস্থার ঠিকাদার এস কে ঠাকুর যখন পরিদর্শনের জন্য বের হবেন৷ তখন ডাকবাংলোর সামনে এলাকার লোকজন একত্রিত হন এবং তাঁকে ঘেরাও করেন৷ পরে আশ্বাসের ভিত্তিতে ঘেরাও মুক্ত হন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top