News Flash

  • Home
  • Uncategorized
  • রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু যুবকের, প্রতিবাদে পথ অবরোধ
Image

রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু যুবকের, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার মনুবাজার থানর অধীন ফুলবাড়ি এলাকায়৷ রেলওয়ে কর্তৃপক্ষের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকার লোকজন পথ অবরোধ সংগঠিত করেছে শুক্রবার৷ তাতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের শিকার হয়েছেন৷ সংবাদে প্রকাশ, মনুবাজারের সঞ্জয়পল্লী এলাকার বাসিন্দা মিঠুন বর্মন বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ মনুবাজারের ফুলবাড়ি এলাকায় পৌঁছতেই রেলওয়ে ব্রিজ থেকে বাইক নিয়ে পড়ে যান৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ পরে মযনাতদন্ত শেষে মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত মিঠন বর্মন পেশায় মাংস ব্যবসায়ী৷ তার পরিবারে তিনি একমাত্র আয়ের উৎস ছিলেন৷ স্ত্রী, দুই সন্তান, মা ও বোন রয়েছে৷ তার মৃত্যুতে গোটা পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷


এদিকে, এই দুর্ঘটনার পর শুক্রবার সকালে স্থানীয় জনগণ মনুবাজার সুকল চৌমুহনীতে পথ অবরোধ করেন৷ তাদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ কারণ, রেলওয়ে ব্রিজের রেলিং দেওয়া হয়নি৷ তাতে ঝুকিতে চলাফেরা করতে হচ্ছে সবাইকে৷ যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ এই আশঙ্কা থাকা সত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ নেয়নি৷ অবরোধের ফলে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছেন মনুবাজার থানার পুলিশ এবং মহকুমা শাসক বিপ্লব দাস৷ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্রিজের রেলিং দেওয়ার ব্যবস্থা করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ অন্যদিকে, নিহতের পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে সহায়তা দাবী করা হয়েছে যেহেতু নিহত ব্যক্তি ওই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top