News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ, মর্মান্তিক মৃত্যু পৌঢ়ের
Image

মুজাফফরনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ, মর্মান্তিক মৃত্যু পৌঢ়ের

মুজাফফরনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুজাফফরনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ| ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃতু্য হয়েছে বছর ৫০-এর একজন পৌঢ়ের| মৃতের নাম হল, সতবীর সিং| শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুজাফফরনগর জেলার খাগোলি থানার অন্তর্গত দুধ কি গ্রামে| খাগোলি থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে দুধ কি গ্রামে ভেঙে পড়ে একটি বাড়ির ছাদ| এই ঘটনায় মৃত্যু হয়েছে সতবীর সিং নামে একজন পৌঢ়ের| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|


পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয় মুজাফফরনগর জেলা-সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে| বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়| এমন সময় আচমকাইবিকট শব্দ শোনা যায়| বাড়ির বাইরে বেরোতেই দেখা যায় সতবীর সিংয়ের বাড়ির ছাদ ভেঙে পড়েছে| গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| কি কারণে ভেঙে পড়ল বাড়ির ছাদ, তা ভাবিয়ে তুলছে স্থানীয় বাসিন্দাদের| পুলিশের অনুমান, প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণেই এই বিপত্তি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top