News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে সোয়াইন ফ্লুর প্রকোপ অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ১০০
Image

রাজস্থানে সোয়াইন ফ্লুর প্রকোপ অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ১০০

জয়পুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মরু রাজ্যে বিদ্যুৎ গতিতে বেড়েই চলেছে সোয়াইন ফ্লুর প্রকোপ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দিন পাঁচেক আগে পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৮৫। বিগত পাঁচ দিনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকরি সূত্রের খবর, গত ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। এছাড়াও সোয়াইন ফ্লুতে আক্রান্ত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২,৭৯৩ জন।

প্রশাসন সূত্রের খবর, সাধারণ মানুষ এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত কি না, নিশ্চিত হতে রাজ্যের সমস্ত জেলায় সরকারি উদ্যোগে রক্তপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা বাড়মের এবং উদয়পুরে, সেখানে মৃতের সংখ্যা সর্বাধিক। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে আগামীদিনে আরও মানুষের মৃত্যু হতে পারে। মৃতের সংখ্যা ১৫০-ও ছাড়িয়ে যেতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top