News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজের সমতায় ফিরল টিম ইন্ডিয়া
Image

দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজের সমতায় ফিরল টিম ইন্ডিয়া

অকল্যান্ড, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজের দ্বিতীয় তথা মরণ-বাঁচন ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। অধিনায়ক রোহিত শর্মার ২৯ বলে ৫০ ও ঋষভ পন্থের ৪০ রানের যুগলবন্দি ইনিংসে ভর করে অকল্যান্ডে দ্বিতীয় টি-২০ জিতল টিম ইন্ডিয়া। এর ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে সমতায় ফিরল রোহিত, ধোনিরা।


নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজের দ্বিতীয় তথা মরণ-বাঁচন ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে৷ শুক্রবার নিউজিল্যান্ড অধিনায়ক নায়ক কেন উইলিয়ামসন ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল কিউয়িরা। কিন্তু গত ম্যাচের মত এবার শুরু ভালো হয়নি ব্ল্যাক ক্যাপসদের। কলিন ডি গ্র্যান্ডহোম (৫০) ছাড়া নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন আপে উল্লেখযোগ্য ইনিংস ছিল না।৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয়ে নিউজিল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে ক্রুণাল পান্ডিয়া ৩ ও খলিল আহমেদ ২টি উইকেট নিয়েছেন।


জবাবে টক্করে শুরু থেকেই দাদাগিরি দেখান অধিনায়ক রোহিত শর্মা। ওয়েলিংটন ম্যাচে টি-২০ তে সবচেয়ে বড় হারের দাগ লেগেছিল। আজ ব্যাটিংয়ে জয়ে মরিয়া রোহিতের খোঁজ মেলে। ২৯ বলে ৫০-এর ইনিংস সাজানো ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে। স্ট্রাইক রেট ১৭০-এর উপর। অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন শিখর ধাওয়ান (৩০) এবং ঋষভ পন্থ (অপরাজিত ৪০)। রবিবার তৃতীয় টি-২০ তে মুখোমুখি হবে দুই দল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top