News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের মুজাফফরনগরে মাদ্রাসা র ভিতরে আগুন, কমবেশি আহত ১৪টি শিশু
Image

উত্তর প্রদেশের মুজাফফরনগরে মাদ্রাসা র ভিতরে আগুন, কমবেশি আহত ১৪টি শিশু

মুজাফফরনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুজাফফরনগরে মাদ্রাসার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হল কমপক্ষে ১৪টি শিশু| আহত ১৪টি শিশুর মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| বাকি ৪টি শিশুর আঘাত সামান্য| কমবেশি আহত অবস্থায় ১৪টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুজাফফরনগর জেলার কোতয়ালি থানার অন্তর্গত শুরু গ্রামে|


কোতয়ালি থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আচমকাই মাদ্রাসায় বিদ্যুৎ চলে যায়| সেই সময় অন্ধকার কাটাতে মাদ্রাসার ভিতরে মোমবাতি জ্বালানো হয়| একটি রেফ্রিজারেটরের কাছে মোমবাতি জ্বলছিল| হঠাত্ই রেফ্রিজারেটরে আগুন ধরে যায়| মুহূর্তের মধ্যেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে| আগুন-আতঙ্কে হুড়োমুড়ি শুরু করে দেয় মাদ্রাসার শিশুরা| আতঙ্কে ছোটাছুটি করার সময় আহত হয়েছে ১৪টি শিশু| পুলিশ সূত্রের খবর, বেশ কিছুক্ষণের চেষ্টায় নিভিয়ে ফেলা হয় আগুন| আহত শিশুদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top