News Flash

Image

লেবুর অত্যাশ্চর্য গুন

-অপর্না সাহা


স্বাস্থ্যই সম্পদ৷ এ কথাটা আমরা সকলেই জানি৷ তাই জীবনকে সুন্দর করে সাজানোর জন্য সুস্থ থাকা খুব জরুরি৷ এখনকার দূষণের যুগে শরীর কে সুস্থ রাখার জন্য দরকার বাড়তি যত্নের৷ নিয়মিত শরীরচর্চা, যোগাসন, সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহন অত্যন্ত প্রয়োজনীয়৷ তাই শত কর্ম ব্যস্ততার মধ্যেও কিভাবে সহজে সুস্থ থাকা যায় সেটা জানা থাকলে আমরা নিজেদের শরীর ও মন সুস্থ রাখতে পারি৷
লেবু, যা আমরা বাজারে সচরাচর দেখি, ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস৷ এতে সাইট্রিক এসিড ও এসকরবিক এসিড আছে৷ ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে৷ সকালে খালি পেটে উষ্ণ জলে লেবু খেলে যা যা উপকার হয় তা নিচে দেয়া হলঃ
১৷ এর শক্তিশালী এনটি ব্যাকটেরিয়াল ক্ষমতা ইনফেকশন এর সাথে লড়াই করে৷
২৷ লেবু নিজে এসিড কিন্তু মানব শরীরে অ্যালকাইন হিসেবে কাজ করে৷ এক গ্লাস উষ্ণ লেবু জল শরীরের পি-এইচ এর ভারসাম্য বজায় রাখে৷ ফলে এসিডিটি কমে আর শরীর অ্যালকাইন হয়৷
৩৷ হজমে সহায়তা করে৷
৪৷ শীতকালীন সর্দি ,কাশির হাত থেকে রক্ষা করে৷
৫৷ বিভিন্ন ধরনের চর্ম রোগের প্রতিকার হিসেবে কাজ করে৷
৬৷ দ্রত ওজন নিয়ন্ত্রনে আনতে সাহায্য করে৷
৭৷ লিভার থেকে টক্সিন দূর করে৷
৮৷ সকাল বেলা উষ্ণ লেবু জল, শরীরের মাংস পেশী তে ব্যথা নিয়ন্ত্রন করে৷
৯৷ দাঁতে ব্যথা কমায় ও মাড়ি মজবুত রাখে৷
আজ থেকে নিয়মিত ছোট্ট এই জনপ্রিয় ফলটি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর নিজেকে সুস্থ, সবল ও নীরোগ রাখুন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top