News Flash

  • Home
  • Uncategorized
  • রুরকিতে বিষমদ খেয়ে মৃত্যু ১২ জনের, বরখাস্ত আবগারি দফতরের ১৩ জন আধিকারিক
Image

রুরকিতে বিষমদ খেয়ে মৃত্যু ১২ জনের, বরখাস্ত আবগারি দফতরের ১৩ জন আধিকারিক

রুরকি (উত্তরাখণ্ড), ৮ ফেব্রয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের রুরকিতে বিষমদ খেয়ে মর্মান্তিক মৃত্যু হল কমপক্ষে ১২ জনের| মর্মান্তিক এই ঘটনায় আবগারি দফতরের ১৩ জন আধিকারিককে বরখাস্ত করেছে প্রশাসন| গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে| উত্তরাখণ্ডের আবগারি দফতরের মন্ত্রী প্রকাশ পন্ত জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে| বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ১২ জনের| এই ঘটনায় আবগারি দফতরের ১৩ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে| পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|’ আবগারি দফতরের মন্ত্রী প্রকাশ পন্ত আরও জানিয়েছেন, ‘কেউ যদি দোষী প্রমাণিত হয়, তবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে|’


পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রুরকি জেলার ঝাবরেড়া এলাকায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের| যদিও বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ১৪ জন| এখানেই শেষ নয়, বিষাক্ত মদ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্ততপক্ষে ১৪ জন হাসপাতালে চিকিত্সাধীন| মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরাখণ্ড প্রশাসন| ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে আবগারি দফতরের ১৩ জন আধিকারিককে| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top