News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের কুশিনগরে বিষমদ খেয়ে মৃত্যু দু’জনের, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
Image

উত্তর প্রদেশের কুশিনগরে বিষমদ খেয়ে মৃত্যু দু’জনের, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

কুশিনগর (উত্তর প্রদেশ), ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কুশিনগরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল দু’জন ব্যক্তির। কুশিনগরের তার্য সুজন এলাকার ঘটনা। আদৌ বিষমদ খেয়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই দু’জন ব্যক্তির, তা জানতে পৃথক দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুশিনগরের তার্য সুজন এলাকায় বিষাক্ত মদ বিক্রির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হয়েছে দু’জনের। তবে, মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যদি সত্যি হয়, তবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বিষাক্ত মদ খেয়ে দু’জনের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পৃথক দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ তদন্তকারীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top