News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুষ নেওয়ার অপরাধে ১৩ বছরের জেল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের
Image

ঘুষ নেওয়ার অপরাধে ১৩ বছরের জেল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের

ব্রাজিলিয়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ঘুষ নেওয়ার অপরাধে ১৩ বছরের কারাদন্ডে দন্ডিত করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে।

বুধবার দক্ষিণ ব্রাজিলের কারিটিভা শহরের একটি আদালত ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে দোষীসাব্যস্ত করেছে। ঘুষ নেওয়ার অপরাধে তাকে ১৩ বছরের কারাদন্ডে দন্ডিত করে আদালত। ২৩৫০০০ মার্কিন ডলারের আর্থিক জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোবাব্রাসের একটি বরাত বেসরকারি নির্মাণকারী সংস্থা পাইয়ে দিয়েছিলেন লুলা ডি সিলভা। তার বিনিময়ে ওই সংস্থার ২৩৫০০০ মার্কিন ডলার খরচ করে লুলার ব্যক্তিগত খামার বাড়ি সংস্কার করে দিয়েছিল। এই অভিযোগ অনেক দিন ধরে ছিল। এতদিন পরে আদালতে তা প্রমাণ হওয়ার ফলে দোষীসাব্যস্ত হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট। যদিও আদালতে লুলা ডি সিলভার আইনজীবী দাবি করেন ওই খামার বাড়িটি প্রাক্তন প্রেসিডেন্টের নামে ছিল না। কিন্তু সরকার পক্ষের আইনজীবী পাল্টা দাবি করেন ওই খামার বাড়ি প্রাক্তন প্রেসিডেন্টের নামেই ছিল। এই বিষয়ে আদালতে তথ্য প্রমাণও পেশ করা হয়।

প্রাক্তন প্রেসিডেন্ট ছাড়াও প্রাশসনের শীর্ষ আমলা সহ দশজনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগেও সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ব্রাজিলের একটি বড় নির্মাণকারী সংস্থার কাছ থেকে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নেন লুলা। এ ঘটনায় ২০১৭ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। এর বিরুদ্ধে আদালতে আপিলও করেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top