News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমে ব্যর্থতার কারণে চরম সিদ্ধান্ত, হায়দরাবাদে আত্মঘাতী জনপ্রিয় টিভি অভিনেত্রী
Image

প্রেমে ব্যর্থতার কারণে চরম সিদ্ধান্ত, হায়দরাবাদে আত্মঘাতী জনপ্রিয় টিভি অভিনেত্রী

হায়দরাবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রেমে ব্যর্থতার কারণে হায়দরাবাদের আত্মঘাতী হলেন জনপ্রিয় তেগুলু টেলিভিশন অভিনেত্রী নাগা ঝাঁসি| মঙ্গলবার রাত ন’টা নাগাদ হায়দরাবাদের বাসভবন থেকে উদ্ধার হয় টিভি অভিনেত্রী নাগা ঝাঁসির ঝুলন্ত দেহ| বাড়িতেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ| তত্ক্ষণাত্ দেহ উদ্ধার করার পর সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| 


পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত ন’টা নাগাদ হায়দরাবাদের শ্রী নগর কলোনিতে অবস্থিত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টিভি অভিনেত্রী নাগা ঝাঁসির দেহ| সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমে ব্যর্থ হওয়ার কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী নাগা ঝাঁসি|
অভিনেত্রীর পরিবার সূত্রের খবর, বিগত ছ’মাস আগে সূর্য নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী নাগা ঝাঁসি| তবে, পরিবার এই সম্পর্ক সম্পর্কে কিছুই জানত না| পরিবারের অনুমান, প্রেমে ব্যর্থতার কারণেই সম্ভবত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নাগা ঝাঁসি| মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top