News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে ত্রিপুরায়
Image

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে ত্রিপুরায়

আগরতলা, ৫ ফেব্রুয়ারি, (হি.স.) : আগামী ৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজধানী আগরতলা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। জানা গেছে, রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যদিও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে এখনও দলীয়ভাবে কিংবা সরকারিভাবে সঠিক কিছু বলা হয়নি। তবে তথ্য দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা বিমানবন্দরে এসে প্রথমে তিনি মহারাজার মূর্তির আবরণ উন্মোচন করবেন। তার পর তাঁর টিআইটি এবং আইআইটি এবং গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করার কথা রয়েছে।অন্যদিকে, স্বামী বিবেকানন্দ ময়দানে তাঁর ভাষণ রাখার কথা।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আসবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এবং সুরেশ প্রভু। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজ্যে সব জায়গায় তল্লাশি চলছে। বিশেষ করে রাজধানীর প্রবেশদ্বারে প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, রাজ্য পুলিশের উচ্চপদস্থ অফিসার রাজীব সিং, অভিজিৎ সপ্তর্ষি, অরিন্দম নাথ, পুলিশ সুপার অজিত প্রতাপ সিং-সহ রাজ্য পুলিশের এক বিশেষ দল কিছুক্ষণ পর পর প্রধানমন্ত্রীর সফর এলাকাগুলি পরিদর্শন করছেন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিশেষ দল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top