News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্ক পিছু ছাড়ছে না, বেফাঁস মন্তব্যের জেরে হার্দিক-রাহুল-কর্ণের বিরুদ্ধে মামলা
Image

বিতর্ক পিছু ছাড়ছে না, বেফাঁস মন্তব্যের জেরে হার্দিক-রাহুল-কর্ণের বিরুদ্ধে মামলা

জয়পুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.): আবারও অস্বস্তিতে পড়লেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুল| তবে এবার শুধুমাত্র হার্দিক ও রাহুলই নন, অস্বস্তিতে পড়েছেন বলিউড ফিল্মমেকার কর্ণ জোহরও| ২০১৮ সালের ডিসেম্বর মাসে ‘কফি উইথ কর্ণ’-এই টক শোয়ে বেফাঁস মন্তব্য করার জন্য হার্দিক পাণ্ড্য, কে এল রাহুল এবং কর্ণ জোহরের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরে দায়ের হল মামলা|
‘কফি উইথ কর্ণ’-এই টক শোয়ে গিয়ে নিজেদের যৌন জীবন নিয়ে খোলামেলা কথাবার্তা বলে সমস্যায় পড়েছিলেন পাণ্ড্য ও রাহুল| মহিলাদের অসম্মান করে কথা বলেছেন-এই নিয়ে শুরু হয় বিতর্ক| কিন্তু, সম্প্রতি হার্দিক ও রাহুলকে স্বস্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড|

ভারতীয় ক্রিকেট বোর্ড দু’জনের উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল| নিষেধাজ্ঞা উঠে যেতেই, মিঠে ফিরে পুনরায় নিজেকে প্রমাণিত করেন হার্দিক| পাশাপাশি হার্দিক রাহুলের দূরাবস্থা নিয়ে মুখ খুলেছিলেন কর্ণ জোহরও| কর্ণ বলেছিলেন, ‘তিনিই সমস্যার মূলে|’ এত কিছুরও পরও আবারও অস্বস্তিতে পড়লেন হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুল| এবার অবশ্য শুধুমাত্র হার্দিক ও রাহুলই নন, অস্বস্তিতে পড়েছেন বলিউড ফিল্মমেকার কর্ণ জোহরও| ‘কফি উইথ কর্ণ’-এই টক শোয়ে বেফাঁস মন্তব্য করার জন্য হার্দিক, কে এল রাহুল এবং কর্ণ জোহরের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরে দায়ের হয়েছে মামলা| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top