News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে, শিলংয়ে সিবিআই-এর সামনে দিতে হবে হাজিরা
Image

আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে, শিলংয়ে সিবিআই-এর সামনে দিতে হবে হাজিরা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| মঙ্গলবার সিবিআই মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ| স্বস্তি দিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, চিটফাণ্ড মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| কলকাতা অথবা দিল্লি নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে| মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি| এযাবত্ গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে| পরবর্তী শুনানিতে রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে|

পাশাপাশি সিবিআই-এর অবমাননাকর আবেদনের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত| আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে| তাঁদের জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি| সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘এই রায়ে আমাদের নৈতিক জয় হল| রাজীব কুমার কখনই বলেননি তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন না|’সারদা চিটফাণ্ড মামলার তদন্তে অসহযোগিতা করছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| এমনকি সিবিআই-এর তদন্তে বাধাও দিচ্ছেন তিনি| সিবিআই আধিকারিকদের হেনস্থা, চিটফাণ্ড তদন্তে বাধা দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই| সুপ্রিম কোর্টে মঙ্গলবার সিবিআই-এর হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল| শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল জানান, ‘রাজীব কুমার রাজ্য গঠিত সিট-এর প্রধান ছিলেন|’ পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙঘি বলেছেন, ‘শুধুমাত্র অপমান করতেই সিবিআই এই কাজ করেছে| কি এমন জরুরি প্রয়োজন ছিল? বিগত ৫ বছরে কোনও এফআইআর নেই| ভারতীয় দণ্ডবিধির ২০১ নম্বর (তথ্য প্রমাণ নষ্ট) ধারায় রাজীব কুমারের বিরুদ্ধে একটিও এফআইআর নেই|’ সিঙভি আরও জানান, কোনও সিবিআই অফিসারকে আটক বা গ্রেফতার করা হয়নি|

এরপরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে স্বস্তি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না| একইসঙ্গে রাজীব কুমারকে আগামী ২০ ফেব্রুয়ারি সশরীরের শীর্ষ আদালতে হাজিরা দিতে হবে| এখানেই শেষ নয়, স্বস্তি দিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ, চিটফাণ্ড মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে|গত রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে কলকাতা পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হন সিবিআই অফিসাররা| রবিবারের ওই ঘটনায় সিবিআই-এর পক্ষ থেকে শীর্ষ আদালতে অবমাননাকর আবেদন জানানো হয়| সিবিআই-এর অবমাননাকর আবেদনের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত| আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে| তাঁদের জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি|

প্রবীণ আইনজীবী তথা বিজেপি নেতা নলিন কোহলি জানিয়েছেন, ‘তদন্তে সিবিআই-কে সহযোগিতা করার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ| এছাড়াও সশরীরে রাজীব কুমারকে শীর্ষ আদালতে হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে|’ এদিকে, মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম রায়ের প্রেক্ষিতে মমতা জানিয়েছেন, ‘এটা আমাদের নৈতিক জয়| শুধু রাজীব নয় আমি যে কোনও মানুষের পাশে আছি| সুপ্রিম কোর্টের রায় দেশের জনতার রায়| সুবিধানের জয়| দেশের নাগরিকের জয়|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top